,

‘স্বাধীনতাবিরোধী খুনিরা কখনোই যেন ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে’

news-image

বাসস : অশুভ চক্রের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে আবার সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধী, খুনি, সন্ত্রাসী এবং জঙ্গিবাদী চক্র আর কখনোই যেন দেশের ক্ষমতায় অধিষ্ঠিত না হতে পারে।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার এই জন্মবার্ষিকী উপলক্ষে দেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান, আর যেন এই বাংলার মাটিতে ওই স্বাধীনতাবিরোধী, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি,এতিমের অর্থ আত্মসাৎকারী—এরা যেন আর কোনো দিন ক্ষমতায় আসতে না পারে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রেখে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। ইনশা আল্লাহ আমরা তা করতে পারব, সে বিশ্বাস আমাদের আছে।’ তিনি বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। এই শতবর্ষ উদযাপনে কমিটি করেছি। আমি চাই সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় এখন থেকেই সকলকে প্রস্তুতি নিতে হবে। জাতির পিতার এই জন্মদিন থেকেই শুরু হবে জন্মশতবার্ষিকী উদযাপন করার প্রস্তুতি।’ ‘এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই বাংলাদেশে জনগণের অধিকার সমুন্নত হবে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে—এটাই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সভায় বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেসা ইন্দিরা, ত্রাণ এবং কল্যাণ সম্পাদক সুজীত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজমত উল্লাহ খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাদেক খান এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর