,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষ সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত শনিবার রাত থেকে আজ সোমবার  সকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের হাজি আলা বক্সের ছেলে কালা মিয়া (৭০), একই এলাকার খোশ মিয়ার ছেলে মনসুর (২২) ও আল আমিনের ৩ মাসের গর্ববতী স্ত্রী নাসিমা (৩০)। স্হানীয় সূএে জানা যায়, মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসীর সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী মোশল মিয়ার বিরোধ চলছিল।
কয়েক দিন আগে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন ভেকুটি ভেঙে ফেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার (১৬ মার্চ) সকালে মোশল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে চামুর গোষ্ঠীর লোকজনদের ওপর হামলা চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: ফয়জুল আজিম জানান, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। মামলার পরে চিকিৎসাধীন অবস্হায় তিন জনের মৃত্যু হয়েছে। আগের মামলায় হত্যা মামলাতে রূপান্তরিত হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী