,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিটের নির্মান কাজ শুরু

news-image

বিশেষ প্রতিনিধি, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস ভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (র্পূব) বিদ্যুৎ ইউনিটের নির্মান কাজ শুরু হয়েছে। সোমাবার বেলা ১১টায় বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের বানিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারী প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেনসহ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী উক্ত ইউনিট থেকে কাজ শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগীতায় ১ হাজার ৪৭৩.৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মান কাজ করছে চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট কর্পোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করর্পোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)। র্দীঘ ৬ মাস মাটির কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে পাইলিং কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই এটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্মানধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে ২০০০ মেগাওয়াটে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী