,

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র তামিম হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজ ছাত্র মাজহারুল ইসলাম তামিমের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার বায়েক নয়নপুর বাজারে আয়োজিত মানবনন্ধনে সভাপতিত্বে করেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক। এ সময় বক্তব্য রাখেন নিহত তামিমের বড় ভাই আবুল কালাম আজাদ বাপ্পী, মা ফরিদা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করীম প্রমূখ। বক্তারা তামিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানিয়ে ঘটনাটির সুষ্ঠু বিচারে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ২৬ ফ্রেরুয়ারী বিকেলে কসবার বায়েক এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী