,

জুভেন্টাসের পঁচা শামুকে পা কাটলো

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের পর জেনোয়ার সমর্থকরা যখন শুনতে পেল জুভেন্টাসের হয়ে মাঠে নামছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিক তখনই টিকেটের টাকা ফেরত চাইছিল তারা। যদিও সিরি আ’র ম্যাচটি শেষ হবার পর হাসিমুখেই ফিরে যাওয়ার কথা দ্য রেড অ্যান্ড ব্লুস খ্যাত দলটির ভক্তদের। লিগের ১৩তম স্থানে থাকা দলটি হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। রোববার নিজেদের মাঠে চলতি মৌসুমে এই পর্যন্ত অপরাজিত জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে জেনোয়া।ইতালিয়ান লিগের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে একটি করে গোল করেছেন স্টেফানো স্টুরারো ও গোরান পানডেভ।গেল সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে উঠার লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্র্রিক করে জুভিদের জয় উপহার দেন দলটির মহাতারকা রোনালদো।

পর্তুগিজ ফরোয়ার্ডের অসাধারণ পারফরম্যান্সের পর দলটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ঘোষণা দেন সিরি আ’র ম্যাচটিতে অংশ নেবেন না তিনি।স্তাডিও কমুনেয়েল লুইগি ফেরারিসে এদিন বল দখলের লড়াইয়ে তুরিনের দলটি এগিয়ে থাকলেও মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যেতে থাকে জেনোয়া। ম্যাচের ৭২তম মিনিটের স্বাগতিকদের হয়ে গোল দেন ইতালিয়ান মিডফিল্ডার স্টেফানো স্টুরারো ও ৮১তম মিনিটে ম্যাকেডোনিয়ান ফরোয়ার্ড গোরান পানডেভ গোল করলে মৌসুমে প্রথম হারের স্বাদ পায় জুভেন্টাস।

গোলের পর উদযাপন করছেন জেনোয়ার ফুটবলাররা

ইতালির লিগের এই পর্যন্ত ২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে ধরা-ছোঁয়ার বাইরে জুভিরা। এই পর্যন্ত তিন ড্র ও একটি ম্যাচে হেরেছে তারা। অন্যদিকে ১৩তম স্থান থেকে ১২তম স্থানে উঠে আসা জেনোয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩ এ। সমান সংখ্যাক ম্যাচ খেলে ৯ ড্র ও ১১ বার হেরেছে তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর