,

হুথি আনসারুল্লাহর হামলায় সৌদি-সুদানের ৩৭ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরব ও সুদানের ৩৭ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দুটি আলাদা অভিযানে এসব সেনা নিহত হয়। ইয়েমেনের ওপর কথিত সৌদি জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এসব অভিযান চালায়। খবর পার্সটুডের।

রোববার ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের জিজান ও নাজরান প্রদেশের সীমান্তে অন্তত ১১ সৌদি সেনা ও সুদানের ২৬ সেনা নিহত হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়েমেনের সেনারা জিজান ও নাজরান সীমান্তে সৌদি এবং সুদানের সেনাদের অবস্থানে একের পর এক হামলা চালায়। এছাড়া বন্দরনগরী হুদাইদার কয়েকটি অংশে এবং রুবাইয়া প্রদেশে সৌদি আরবের সেনারা হামলা চালালে ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা তা প্রতিহত করে। এসময় সন্ত্রাসীরা বড় রকমের বিপর্যয়ের মুখে পড়ে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে অংশ নিতে সুদান সেনা পাঠিয়েছে। এছাড়া আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ সৌদি আরবকে অস্ত্র দিয়ে আগ্রাসন অব্যাহত রাখার ব্যবস্থা করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর