,

পর্নো তারকা মিয়া খলিফা বিয়ের ঘোষণা দিয়েই ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : পর্নো দুনিয়ার আলোচিত নাম মিয়া খলিফা। গত কয়েক বছর ধরেই গুগল সার্চে শীর্ষে থাকে এই তরুণীর নাম। বিশ্বজুড়ে জনপ্রিয় এ তারকার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট মনোযোগের কেন্দ্রে থাকে। শোনা গিয়েছিল তিনি বলিউডের ছবিতেও অভিনয় করবেন।

তবে সেসব ছাপিয়ে সাবেক পর্নো তারকা মিয়া খলিফা এখন শিরোনামে বিয়ের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে তার বিয়ের খবর। সম্প্রতি তার আংটি বদল হয়েছে। পাত্র প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ।

তার প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ পেশায় একজন পাচক। তার সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে জনপ্রিয় মাধ্যমে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিলেন মিয়া খলিফা। সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় এ খবর ভাইরাল।

ভিডিওতে দেখা গেল, বালিশের নিচে সুন্দর হীরার আংটি লুকিয়ে রেখেছিলেন রবার্ট। সেই আংটি দেখার পর বিস্মিত হন মিয়া। গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

Khalifa

মিয়া ও রবার্ট দুজনই তাদের প্রস্তাবের গল্পটাও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আংটিবদলে খুব উচ্ছ্বসিত দুজন। রবার্ট এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একদম পারফেক্ট রাত।’

পর্নো দুনিয়া থেকে বিদায় নিয়েই নিজেকে বদলে নেন মিয়া খলিফা। শুরু করেন নতুন এক জীবন। সেই জীবনের অংশ হিসেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন মিয়া কালিস্তা। পর্নো জগতে এসে তিনি নাম বদলে নেন। লেবাননে জন্ম হলেও যুক্তরাষ্ট্রে কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি।

স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। অল্প কিছুদিন কাজ করেই নিজেকে এই জগৎ থেকে সরিয়ে নেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর