,

আগামী দুদিন সারাদেশে শিলাবৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে

news-image

নিউজ ডেস্ক : মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের রোববার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছিল আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের অনেক স্থানে শিলাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস দেয়ার সোয়া পাঁচ ঘণ্টা পর রাত আনুমানিক সোয়া ১১টায় রাজধানীর আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা দেয়। এ সময় থেমে থেমে ভয়ঙ্কর শব্দে বজ্রপাত শুরু হয়, চারিদিকে হিমেল বাতাস বইতে থাকে। এক পর্যায়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়।

রাত ১১টা ৫৫ মিনিটে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এই মুহূর্তে খুলনা, বরিশাল পটুয়াখালী, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, কিশোরগঞ্জ ও নোয়াখালী অঞ্চলে বৃষ্টি হচ্ছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাতাসের গতি পশ্চিম, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। রোববার সন্ধ্যা ছয়টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। রোববার সন্ধ্যা ৬টার পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এ দুই দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর