,

পিএসএলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন কোয়েটা

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর চ্যাম্পিয়ন হলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গতকাল রবিবার করাচিতে ফাইনালে পেশোয়ার জালমিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোয়েটা।

টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার। দ্রুত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান সংগ্রহ করে দলটি।

পেশোয়ারের সর্বোচ্চ ৩৮ রান করেন উমর আমিন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল ২১, সোহাইব মাকসুদ ২০ ও অধিনায়ক ড্যারেন স্যামি করেন ১৮ রান।

জবাবে খেলতে নেমে শুরুতে ওপেনার শেন ওয়াটসনকে হারালেও আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও আহসান আলী দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যান। ২৫ রান করে আহসান বিদায় নেন। এরপর রাইলি রুশো দলকে জয়ী করেই মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৫টি চারে ৩২ বলে ৩৯ রান।

আর অপর প্রান্তে থাকা শেহজাদ ৫২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় পায় কোয়েটা।

কোয়েটার পক্ষে তিন উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো নেন দুটি উইকেট। আর একটি করে নেন মোহাম্মদ নওয়াজ ও ফাওয়াদ আহমেদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর