,

পাকিস্তান নাঈম রাশিদকে জাতীয় পদক দেবে

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য নাঈম রাশিদকে মরণোত্তর জাতীয় পদক দেবে পাকিস্তান। পাকিস্তানিপ্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় সেই ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা করে হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট। আল নূর মসজিদে হামলার সময় ব্রেন্টন ট্যারান্টকে প্রতিরোধের চেষ্টা করেন নাঈম রাশিদ। নাঈম রাশিদ সেই ৯ পাকিস্তানির একজন, যারা আল নূর মসজিদে হামলায় নিহত হয়েছেন।

টুইটার বার্তায় ইমরান খান বলেছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হামলাকারীকে বাধা দেওয়া মিয়া নাঈম রাশিদের ভূমিকায় পাকিস্তান গর্বিত। জাতীয় পদকের মাধ্যমে এই সাহসিকতার স্বীকৃতি দেওয়া হবে।

ইমরান খান জানান, নিহত অন্য পাকিস্তানিদের পরিবারের সদস্যদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবে পাকিস্তান সরকার।

এদিকে, পাকিস্তানের প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের অ্যাবোটাবাদের বাসিন্দা ছিলেন নাঈম রাশিদ। সূত্র : আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর