,

প্রতিপক্ষও হতবাক মেসির যে গোলে! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্ব দেখল আরও একটি মেসিময় রাত। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে হ্যাটট্রিক করে অসাধারণ এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এ ম্যাচে বার্সার জয় ছাপিয়ে বিষয় হয়ে দাঁড়িয়েছে মেসির হ্যাটট্রিক। তার তৃতীয় গোলটির পর ভেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামের সব দর্শক দাঁড়িয়ে যান। তুমুল করতালিতে শ্রদ্ধা জানাতে ভোলেননি প্রতিপক্ষের সেরা তারকাকে। অবাক হয়ে তাকিয়ে থাকেন রিয়াল বেতিসের গোলরক্ষক!

তো কেমন ছিল গোলটি? রিয়াল বেতিসের ডি-বক্সের প্রান্ত থেকে রাকিতিচের দেওয়া পাসকে আলতো শটে ডিফেন্ডার-গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান। বলটি ক্রসবারে লেগে জালে জড়ায়। এই গোলের পর অবাক হয়ে যান স্বয়ং গোলরক্ষকও।

লা লিগায় গতকালের হ্যাটট্রিকটি ছিল তৃতীয় হ্যাটট্রিক। ম্যাচের প্রথম গোলটিও আসে মেসির পা থেকে। ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান। এরপর বিরতিতে যাওয়ার আগে গোল দিয়ে আবারও উল্লাসে ভাসান মেসি।

৬৭ মিনিটে সুয়ারেজ গোল দিয়ে দলীয় তৃতীয় গোল পূর্ণ করেন। ৮৫ মিনিটে গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি।

https://youtu.be/bki5ljsHLHw?t=9

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর