,

সৃজিতকে বিয়ে করছেন মিথিলা ?

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত রাফিয়াথ রশীদ মিথিলা। প্রতিভার ছাপ রেখেছেন বিনোদনের প্রায় সব স্তরেই। গায়ক-অভিনেতা তাহসানের সাবেক এ স্ত্রীকে নিয়ে প্রেম-বিয়ের গুঞ্জন ওঠেছে কলকাতায়।

তিনি নাকি বিয়ে করতে চলেছেন সেখানকার হিট নির্মাতা সৃজিত মুখার্জিকে। যদিও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে দুজনের কারোই মন্তব্য ছাপেনি স্থানীয় সংবাদমাধ্যম এই সময়।

ওই প্রতিবেদনে বলা হয়, নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক সিনেমা নির্মাণের পাশাপাশি মিউজিক ভিডিও’র সঙ্গে যুক্ত সৃজিত। তার প্রতিষ্ঠানের নতুন ভিডিওতে থাকছে ঢাকার অর্ণবের গান।

সেই ভিডিও’র দৃশ্যায়ন হয়েছে পশ্চিমবঙ্গের রায়চকে। সেখান ইন্দ্রাশিস রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মিথিলা, যিনি সম্পর্কে অর্ণবের মামাতো বোন।

এই সময় জানান, মিথিলা কলকাতায় পা রাখার পর সৃজিত শহর ঘুরে দেখান তাকে। সেখান থেকে নাকি তাদের সম্পর্ক আঁচ করে নিয়েছে সবাই!

আর শুধু প্রেম নয়, একেবারে ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানায়, আগামী বছরের গোড়াতে সাত পাকে বাঁধা পড়ার কথা ভাবছেন সৃজিত। আর দুইয়ে-দুইয়ে চার করলে জল্পনা আরও বাড়ছে। মানে মিথিলাকে বিয়ে করছেন ‘জাতিস্মর’ নির্মাতা।

এদিকে ঢাকার আরেক নায়িকা জয়া আহসানের সঙ্গে সৃজিত প্রেম করছেন- এমন গুঞ্জন শোনা যেতো বছরখানেক আগেও। বাংলাদেশ নিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর