,

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় উপাসনালয় গুলোতে নজরদারী বাড়িয়েছে র‌্যাব

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০জন নিহতের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়ায় সকল ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার সকালে শহরের মৌড়াইলে অবস্থিত ব্যাপিস্ট চার্চে আয়োজিত এক মতবিনিময় সভায় র‌্যাব ১৪ এর পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এ সময় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান, সকল ধর্মীয় উপাসনালয়ে নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ নজর দেওয়া হয়েছে শহরের দক্ষিণ মৌড়াইল ডাক বাংলো মোড়ে অবস্থিত খ্রিষ্টীয় ধর্মালম্বীদের উপাসনালয় ব্যাপিস্ট চার্চে। র‌্যাবের টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এসময় ব্রাহ্মণবাড়িয়া ব্যাপিস্ট চার্চের ফাদার টাইটাস দাস গুপ্তসহ বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী