,

দুই নারী ক্রুর কাছে মিলল ৩৬ সোনার বার

news-image

নিউজ ডেস্ক : এবার সৌদি এয়ারলাইন্সের দুই নারীর কাছ থেকে উদ্ধার করা হলো ৩৬টি স্বর্ণের বার। রোববার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়।

ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, আটককৃতরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহণ করছিলেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে তল্লাশি চালায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর