,

দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এদিকে নির্বাচনের আগে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে ২ ওসিকে প্রত্যাহার ও চার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।১১৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন এবং ভোটকেন্দ্র ৭ হাজার ৩৯টি।

এরই মধ্যে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ১২৯টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে, প্রতিদ্বন্দ্বী না থাকাসহ নানা কারণে নির্বাচন হচ্ছে না ১২টি উপজেলায় এবং আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্বাচন।

প্রথম দফায় গত ১০ মার্চ ৭৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর