,

পুনরায় ডাকসু নির্বাচন দাবি নুরের

news-image

নিউজ ডেস্ক : গণভবনে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দেখে মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুর এ মন্তব্য করেন। এ সময় তিনি পুনরায় ডাকসু নির্বাচন দাবি করেন।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যাওয়ার প্রসঙ্গ টেনে ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা প্রথম শুনেছিলাম যে, গণভবনে শুধু ডাকসু এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখি, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত। তাদের দেখে আমার নিজের অস্বস্তি বোধ হয়েছে। আপনারা জানেন যে, স্বাভাবিকভাবে মানুষের একবার ‘কনসেনট্রেশন’ (মনোযোগ) নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের আর কথা বলার মুড থাকে না। তাই আমি সেখানে (গণভবনে) অনেক কথা বলতে পারিনি।’

নুর আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা সেখানে গিয়েছি। কারণ তিনি রাষ্ট্রের সবোর্চ্চ নির্বাহী ব্যক্তি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার সে এখতিয়ার রয়েছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পুনর্নির্বাচন নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডাকসুর ভিপি বলেন, ‘আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যেটা আগেই বলেছি যে, এত অনিয়ম-কারচুপির পরও ভিপি ও সমাজসেবা পদে আমরা জয়ী হয়েছি। সে জায়গা থেকে বলেছিলাম, অন্তত এই দুটি পদ বাদে বাকি পদগুলোতে নির্বাচন দিতে। তবে, এটা ছিল আমার ব্যক্তিগত বক্তব্য। কিন্তু আমরা দেখেছি যে, শিক্ষার্থীরা চাচ্ছে সব পদে পুনর্নির্বাচন। সে জায়গা থেকেই আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বলছি, পুনর্নির্বাচন দেওয়া হোক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর