,

আখাউড়ায় মাদকসহ দুই ব্যবসায়ী আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন লৌহঘড় গ্রামস্থ জনৈক রুবেল মিয়ার “ছমিল” এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ফরহাদ মিয়া (২৬), পিতা- মোঃ হ্যাফজ মোল্লা, সাং-বড় লৌহঘড় (নতুন পাড়া), ২। মোঃ পারভেজ মিয়া(৩৫), পিতা মতিউর রহমান, সাং- কলাপাড়া, উভয় থানা- আখাউড়া, জেলা- বি-বাড়িয়া’দ্বয়কে মাদকদ্রব্য স্কাফসহ হাতে-নাতে আটক করেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫/০৩/২০১৯ ইং তারিখ ২০.১০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার আখাউড়া থানাধীন লৌহঘড় গ্রামস্থ জনৈক রুবেল মিয়ার “ছমিল” এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী’দ্বয়কে মাদকদ্রব্য স্কাফসহ হাতে-নাতে আটক করেন। আটককৃত ব্যক্তিদের ব্যাগ তল্লাশী করে ৪৪ বোতল মাদকদ্রব্য স্কাফ ও মাদক বিক্রির ৪৫০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৬৬,৪৫০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী