,

না ফেরার দেশে ভাষা সৈনিক আব্দুল গণি

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভাষা সৈনিক ও বিশিষ্ট আইনজীবী ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার বাদ আসর এই মহান ভাষা সৈনিকের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে। দুই সপ্তাহ আগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে।

ওসমান গণি সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা। তবে ভাষার জন্য লড়াই করা এই বীর মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদক কিংবা রাষ্ট্রীয় মর্যাদা।

ওসমান গণির মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর