মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ বছর পর সেমিতে উলভারহ্যাম্পটন

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯৯৭-৯৮ মৌসুমে শেষবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছিল উলভারহ্যাম্পটন। ২১ বছর পর আবরো সেমিতে উঠল উলভস। তাও কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগের দুর্দান্ত প্রত্যাবর্তণ করে কোয়ার্টারে জায়গা পাওয়া ম্যানইউকে হারিয়ে।

অন্যদিকে ৪৬ বছর পর আবারো উলভসের কাঠে হারতে হলো ম্যানইউকে। সবশেষ ১৯৭৩ সালের জানুয়ারিতে তাদের কাছে হেরেছিল রেড ডেভিলসরা।

শনিবার উলভসের মাঠ মলিনেয়াক্স স্টেডিয়ামে আতিথেয়তা নিতে যায় ম্যানইউ। ২-১ গোলে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেল প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময়ই বল দখলে রেখেছিল ম্যানইউ। কিন্তু আক্রমণ করেও কোনও সুবিধা করতে পারছিল না। উলভসও প্রথমার্ধে সুযোগ পেলেও গোল করতে পারেনি তারাও। তাই গোলশূন্যভাবে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের তিনটি গোলই হয় শেষ ৩৫ মিনিটে। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে উলভসরা। ৭০তম মিনিটে ডি-বক্সে ম্যানইউ ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে উলভসদের এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড রাউল জিমিনেজ।

প্রথম গোলের ছয় মিনিট পর আরো একবার স্বাগতিক দর্শকদের উল্লাসিত করেন দিয়েগো জোতা। ৭৬তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ক্ষিপ্র গতিতে ছুটে একজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান পর্তুগিজ মিডফিল্ডার জোতা।

অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় আট গজ দূর ডান পায়ের শটে গোল ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড। কিন্তু সেই গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ওঠার আনন্দে মাঠ ছাড়ে চারবারের চ্যাম্পিয়নরা। ১৯৫৯-৬০ মৌসুমে সবশেষ এফএ কাপ শিরোপা জিতেছে উলভারহ্যাম্পটন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক