,

বুবলীর নামে আইসক্রিম

news-image

বিনোদন ডেস্ক : বাজারে এসেছে সুস্বাদু বুবলী আইসক্রিম। নায়িকা বুবলীর নামের এই আইসক্রিম বেশ উচ্ছ্বাস নিয়েই কিনছে শিশুরা। নায়িকার ছবি দিয়ে তৈরি হয়েছে আইসক্রিমের প্যাকেট। গতকাল বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে আনন্দ প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন আইসক্রিম কোম্পানি ও সিলেটবাসীকে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার কিছু কিছু ভক্তদের ভালোবাসায় সত্যি অভিভূত এবং আবেগাপ্লুত হই প্রায় সময়। বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই-বোনেরা হোক আর বিভিন্ন জেলা থেকে হোক, আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি সত্যি পরিপূর্ণ। আজ আবার নতুন করে সিলেটবাসীদের কাছে একটু বেশি কৃতজ্ঞ হলাম, আমার নাম এবং ছবি দিয়ে সিলেটে বুবলী আইসক্রিম পাওয়া যাচ্ছে। এটা সত্যি আমার জন্য অনেক বড় ব্যাপার। এত অল্প সময়ে আপনারা আমাকে এত আপন করে নিয়েছেন যা আমাকে আগামীর পথচলায় আরও বেশি শক্তি জোগাবে। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা আপনাদের প্রতি।

তবে আইসক্রিমের গুণগত মান ঠিক আছে কিনা সে বিষয়টি দেখার আহ্বান জানিয়ে বুবলী লিখেছেন, ‘সিলেট থেকে ছবিগুলো পাঠিয়েছেন যেসব ভাইয়েরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনুগ্রহ করে বুবলী আইসক্রিম এর গুণগত মান সঠিক আছে কিনা তা আশা করছি নিশ্চিত করবেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর