,

কোরআনের শেলফে লুকিয়ে আবদুল কাদির বেঁচে গেলেন

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে শুক্রবার জুমা পড়তে আসা মুসল্লিরা যখন অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির নির্বিচার গুলিতে লুটিয়ে পড়ছিলেন, তখন ট্যাক্সিচালক আবদুল কাদির আববোরা নিজেকে ফ্লোরে ছুড়ে মারেন।

তিনি পবিত্র কোরআন রাখা একটি শেলফের নিচে গিয়ে আশ্রয় নেন। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যেন নিজের সন্তান ও স্ত্রীর মুখ দেখার সুযোগ পান।-খবর এএফপির

শুক্রবার এক খ্রিস্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে ক্রাইস্টচার্চের দুটি মসজিদের অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। যাদের মধ্যে তিন বছরের শিশু থেকে ৭৭ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন।

এই ভয়াবহ হামলা থেকে আবদুল কাদির শেষ পর্যন্ত অক্ষতই থেকে গেলেন। রোববার ঘটনাস্থলে যখন তিনি আসেন বার্তা সংস্থা এএফপিকে তখন বলেন, এটি শুধুই অলৌকিক ঘটনা। যখন আমি চোখ খুলি, তখন আমার চারপাশে লাশের স্তূপ।

ইথিওপিয়া থেকে ২০১০ সালে নিউজিল্যান্ডে আসেন আবদুল কাদির। পরে নিস্তরঙ্গ শহর ক্যান্টাবুরিতে বসবাস শুরু করেন। দুই সপ্তাহ আগে তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন।

তিনি বলেন, মসজিদের ইমান যখন কেবল খুতবার ইংরেজি তরজমা পড়া শুরু করেছেন, আর তখনই শুরু হয় এলোপাতাড়ি গুলি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো