,

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা: ৪২ জনের প্রাণহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন।

পূর্ব প্রান্তিকপ্রদেশ পাপুয়াতে শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে হতাহতের এ ঘটনা ঘটে।

রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

বন্যায় অন্তত ৯টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো।

দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে নুগরোহো বলেন, এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।

তিনি জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দফতরগুলোতে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর