সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেল সেই নারী নীলগাইটি

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে বিলুপ্ত প্রায় নীলগাই সঙ্গী পেয়েও এক অনাকাঙ্খিত ঘটনায় জীবন অবসান ঘটলো। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নীলগাই দু’টি খেলা করার সময় ছুটোছুটির একপর্যায়ে নারী নীলগাইটি রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার নেটের সাথে ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে নীলগাইটি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর পর কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু নীলগাইটিকে বাঁচানো গেলো না।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাওয়ের রানীশংকৈল সীমান্তের কুলিক নদীর কাছে থেকে এলাকাবাসী উদ্ধার করে একটি দুর্লভ নারী নীলগাই। খবর পেয়ে স্থানীয় প্রশাসন নীলগাইটিকে উদ্ধারের পর দিনাজপুর সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলে রামসাগর দীঘি জাতীয় উদ্যানে রাখা হয়। এখানে দীর্ঘ সাড়ে ৪ মাস একাকিত্ব থাকার পর ৮ ফেব্রুয়ারি সঙ্গী পায় বিলুপ্তপ্রায় এ নীলগাইটি। ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজার এলাকায় ভারত থেকে আসা পুরুষ নীলগাইটি উদ্ধার করা হয়। পরে ৮ ফেব্রুয়ারি সুস্থ করে পুরুষ নীলগাইটিকেও রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় রাখা হয়। কিন্তু ৩৬দিন সংসারের পর ওই নারী নীলগাটিই মারা গেল। ফলে বাংলাদেশে বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির সব স্বপ্ন ভঙ্গে হয়ে গেল। আর পুরুষ নীলগাইটি এবার আবার একা হয়ে গেল।

তাদের থাকার জন্যে বাসবাস উপযোগী এনক্লোজার (বেষ্টনী) করা হয়। সেখানেই দু’জনকে এক সঙ্গে রাখা হয়।
দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের তত্বাবধায়ক একেএম আব্দুস সালাম তুহিন নারী নীলগাইটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্ত করে নীলগাইটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক