,

লঙ্কানদরা হোয়াইটওয়াশই হলো

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হলো শ্রীলঙ্কা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে হাথুরুসিংহের শিষ্যদের ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪১ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করা লঙ্কানরা ২২৫ রান করে। জবাবে প্রোটিয়ারা ব্যাট করতে নামলে মাঝপথে ফ্লাডলাইট বিভ্রাট হলে জয়ী ঘোষণা করা হয় স্বাগতিকদের।

২২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করামের ব্যাটে দারুণভাবে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ২৮ ওভারের সময় দলটি ১৩৫ রানে ২ উইকেট হারালে সেসময় ফ্লাড লাইট বিভ্রাট হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তা ঠিক না হলে আম্পায়ারা প্রোটিয়াদের জয়ী ঘোষণা করেন। এসময় স্বাগতিকদের ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে টার্গেট ছিল ৯৫ রান।
মার্করাম ৭৫ বলে ৭টি চারে ৬৭ রানে অপরাজিত থাকেন। ভ্যান ডার ডুসেন করে অপরাজিত ২৮ রান।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশি এগুতে পারেনি শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৮৪ বলে ৫৬ করেন কুশাল মেন্ডিস। ৩৩ করেন প্রিয়ামল পেরেরা। আর শেষদিকে ইসুরু উদানা ২৯ বলে ৩২ করলে দুইশ রান পার করে দলটি।

ম্যাচ সেরা হয়েছেন মার্করাম। আর সিরিজ সেরা কুইন্টন ডি কক।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো