,

নিউজিল্যান্ডে নিহতদের ৪ জন বাংলাদেশি

news-image

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের একটি বেসরকারি তালিকা প্রকাশ করা হয়েছে। নিহত ৫০ জনের ওই তালিকায় চারজন বাংলাদেশির নাম রয়েছে।

নিহতরা হলেন— ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল এবং ওমর ফারুক।

আজ রোববার সকালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উপ-প্রধান তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন নিউজিল্যান্ডের নাগরিক। আর মোজাম্মেল ও ওমর ফারুক বাংলাদেশি নাগরিক।

তারেক আহমেদ বলেন, ‘আমরা এখনও জাকারিয়া ভুঁইয়া নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছি না। আমি এখন (রোববার সকালে) মর্গের সামনে আছি, জাকারিয়া ভুঁইয়াকে চেনেন এমন একজনকে নিয়ে। আমি পুলিশকে অনুরোধ জানিয়েছি— জাকারিয়ার মরদেহ সেখানে আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তিকে যেন মর্গে ঢুকতে দেওয়া হয়। আশা করি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।’

বাংলাদেশ হাই কমিশনের উপ-প্রধান জানান, গুরুতর আহত লিপির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অন্যদিকে, আহত রুবেল ও মোতাচ্ছের ভালো আছেন।

কূটনীতিক তারেক আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। কেউ যদি লাশ দেশে নিয়ে যেতে চান, তারা সহায়তা দেবেন।’

নিহত মোজাম্মেল ও ওমর ফারুকের লাশ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে তাদের আত্মীয়স্বজন আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তারেক আহমেদ।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীরা সন্ত্রাসী হামলা চালায়। এতে এখন পর্যন্ত নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে চারজন বাংলাদেশি। ওই ঘটনায় আহত হন ৫০ জনের বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর