,

২৫ উপজেলায় ভোটের মাঠে সেনাবাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৫ উপজেলার ভোটের মাঠে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানিয়েছেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে এই তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব বলেন, পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নানা ধরনের ঝামেলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় কাজ করে থাকে। যাতে কোনো পক্ষ নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য আমরা সেনাবাহিনীকে ভোটের দিন দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছিলাম। তাই সেনাবাহিনী এক দিনের জন্য অর্থাৎ ভোটের দিন সেখানে দায়িত্ব পালন করবে।

আগামী ১৮ মার্চ সোমবার দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৪৮ জন প্রার্থী নির্বাচিত হচ্ছে বলে জানিয়েছে ইসি। এদের ভেতরে উপজেলা চেয়ারম্যান ২৩ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১২ জন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর