,

শাহজালাল বিমানবন্দরে শটগানসহ একজন আটক

news-image

অনলাইন ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শটগানসহ নূরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তিনি প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা।

শনিবার বিকেলে যশোরে যাওয়ার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা দল অ্যাভসেক।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঘোষণা না দিয়ে নূরুল ইসলাম অস্ত্র নিয়ে যশোর যাচ্ছিলেন।

জানা গেছে, বিকেল ৫টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমানের সঙ্গে যশোর যাচ্ছিলেন নূরুল ইসলাম। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভেতরে যাওয়ার সময় প্রথম তল্লাশি করা হলে নূরুল ইসলামের ব্যাগে অস্ত্র দেখতে পান অ্যাভসেকের নিরাপত্তাকর্মীরা। এ সময় জিজ্ঞাসা করা হলে ঘোষণা ছাড়াই অস্ত্র থাকার কথা জানান নূরুল ইসলাম। এর পরপরই তাকে আটক করা হয়।

অ্যাভসেকের পরিচালক উইং কমান্ডার নূরে আলম সিদ্দিকী বলেন, ঘোষণা ছাড়া আকাশ পথে ভ্রমণের আগে অস্ত্র থাকার বিষয়টি আটক ব্যক্তির না জানার কথা নয়। বিমানবন্দরের বিভিন্ন স্থানে এই নিয়মের বিষয়টি লিখে রাখা আছে। নূরুল ইসলামের কাছে একটি শটগান ও ১০ রাউন্ড গুলি পাওয়া গেছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর