,

নুসরাত ফারিয়ার বিবাহ অভিযান

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মধ্য দিয়ে রূপালি ভুবনে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর একে একে দর্শকদের উপহার দেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ ক’টি ছবি। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় এই নায়িকা আবারও অভিনয় করতে যাচ্ছেন ভারতের ছবিতে। নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্তের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করবেন টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ হাজরা।

ছবিতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন নুসরাত ফারিয়া। তিনি জানান, এরই মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে এর শুটিং।এর মধ্য দিয়ে ‘আশিকী’ ছবির জুটিকে আবারও পর্দায় দেখবেন দর্শক।

জানা গেছে, ‘বিবাহ অভিযান’ ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয়ের কথা ছিল মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায়, সময় মেলাতে পারছিলেন না। তাই অঙ্কুশের বিপরীতে নুসরাত ফারিয়াকে নির্বাচন করেছেন নির্মাতা।

এদিকে, শাপলা মিডিয়ার ব্যানারে নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া। এই ছবিতেও তার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার নায়ক অঙ্কুশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর