,

নেপালের কাছে আবার হারল বাংলাদেশ

news-image

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আবারও নেপালের কাছে হারল বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠল আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা গোলাম রব্বানী ছোটনের দল। এ নিয়ে সিনিয়র পর্যায়ে সব মিলিয়ে নেপালের কাছে পঞ্চম হারের স্বাদ পেল বাংলাদেশ। সেমিতে লাল-সবুজের দলের সম্ভাব্য প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আজ মাশুরা পারভীনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দল হজম করল আরও দুই গোল। পঞ্চম মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফিরতি আক্রমণে অনিতা বাসন্তির লম্বা ফিরতি শট মাশুরা পারভীন হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন। ১৫তম মিনিটে পর ডান দিক থেকে হীরা কুমারীর থ্রু পাসে সাবিত্রার ফ্লিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার।

২৩তম মিনিটে ফরোয়ার্ড রুপনার চোখ জুড়ানো গোলে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। এর ৫ মিনিট পর সাবিত্রার বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাটিয়ে বাংলাদেশকে আরও বিপদে ফেলেন মাঞ্জালি কুমারী। দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার নীলাকে তুলে নিয়ে মাঝমাঠের শক্তি বাড়াতে সানজিদা খাতুনকে নামান কোচ। কিন্তু অভিজ্ঞতায় এগিয়ে থেকে নেপালের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাঘিনীদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর