,

‘কোন সন্ত্রাসীকে নয়, মুসলমানরা শুধু আল্লাহকে ভয় করে’

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স এভিনিউর আল নুর মসজিদে প্রথমে নৃশংস এ হামলা চালানো হয়। পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনউড মসজিদে হামলা চালায়। হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বর্বরোচিত এ সন্ত্রসী হামলায় ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নিউজিল্যান্ড সফররত তামিম ইকবালসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।

নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে গেলে আল নূরেই সাধারণত নামাজ পড়েন টাইগাররা। ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকা অবস্থায় সেখানে নামাজ পড়েছেন রুবেল হোসেনও। তবে টেস্ট স্কোয়াডে না থাকায় দেশে ফিরে আসেন তিনি। নারকীয় হামলায় সতীর্থরা বেঁচে যাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এই টাইগার পেসার।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রুবেল লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। এ মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আমিন।

পরে আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, মনে রাখবেন সারাবিশ্বের মুসলমান ভয় করে একজনকে তিনি হলেন মহান আল্লাহ। তার ভয়ে ভীত মুসলিম উম্মাহ। কোনো সন্ত্রাসীর কাছে নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর