,

মসজিদে হামলা নিয়ে ট্রাম্প এ কেমন টুইট করলেন !

news-image

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় দেশটির জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এক টুইট করে তা আবার মুছে ফেলেন ট্রাম্প। পরে দ্বিতীয় টুইটে হামলাটিকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ উল্লেখ করে নিউজিল্যান্ডবাসীর প্রতি সমবেদনা জানান তিনি। তবে ট্রাম্পের টুইটের শব্দচয়ন নিয়ে সমালোচনা শুরু হয়েছে টুইটারে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে একটি বিচিত্র টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটটিতে না ছিল কোনো সমবেদনা, না ছিল কোনো শব্দ।  কেবল ট্র্যাজেডি বর্ণিত মার্কিন ব্রেইটাবার্ট সাইটের একটি প্রতিবেদনে লিঙ্ক দেওয়া ছিল।  তার এই টুইটে হাজারো রিটুইট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তা ডিলিট করে দেন।  পরে আরও একটি টুইট করেন ট্রাম্প।

তবে মার্কিন প্রেসিডেন্টের শুক্রবারের দ্বিতীয় টুইটটিও যেন তার বিরুদ্ধে বিতর্ক আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। তার টুইটটি বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণত যেসব হামলায় মুসলিম কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা থাকে তাদের ‘সন্ত্রাস, সন্ত্রাসী হামলা’- ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকেন ট্রাম্প। কিন্তু শুক্রবারের ঘটনার ক্ষেত্রে– যার হামলাকারী নিজেকে ট্রাম্পের শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী রাজনীতির একজন সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন– এ ধরনের কোনো শব্দ ব্যবহার করেননি।

হামলার ঘটনায় কোনো মুসলিম জড়িত থাকলে সেই হামলাকে ‘ইসলামিক টেরোরিজম’ বলতেই পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু স্বঘোষিত শ্বেতাঙ্গ উগ্রপন্থী সন্ত্রাসীর হামলাকে ‘শ্বেতাঙ্গ অধিপত্যবাদী আতঙ্ক’ বলতে নারাজ তিনি। এমনকি হামলায় কে বা কারা জড়িত তাদের আদর্শিক পরিচয় কী- সে বিষয়েও কোনো ইঙ্গিত বা নিন্দা নেই তার টুইটে।

এ ছাড়া ট্রাম্প বলেছেন, ‘৪৯ জন নির্দোষ মানুষ নির্বোধ মারা গেছেন’-এক্ষেত্রেও ডাইড (মৃত্যু বরণ) শব্দের ব্যবহার লক্ষণীয়। অন্যান্য হামলার ক্ষেত্রে তিনি কিল্ড (নিহত) শব্দটি ব্যবহার করে থাকেন।

একটি ভয়াবহ ঘটনায় স্বজনদের হারানো নিউজিল্যান্ডবাসীর উদ্দেশে ট্রাম্প ‘বেস্ট উইশেশ’ জানিয়েছেন। যদিও কোনো কষ্টের মুহূর্তে কাউকে সমবেদনা জানানোর ক্ষেত্রে ইংরেজি ভাষায় ‘বেস্ট উইশেশ’ শব্দযুগলের ব্যবহার প্রচলিত নয়। তার বদলে সিম্প্যাথি, কনডোলেন্স ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়।

কেউ কেউ ট্রাম্পের টুইটের প্রথম শব্দগুলো নিয়েও আপত্তি তুলছেন। তার টুইটের রিপ্লাইয়ে ইংরেজিভাষী অনেক ব্যবহারকারী প্রশ্ন করছেন, ‘জনাব প্রেসিডেন্ট, ওয়ার্মেস্ট সিম্প্যাথি বা (উষ্ণ সমবেদনা!) জিনিসটা আসলে কী?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর