,

বাংলাদেশ দল নিরাপদে: বিরাট, শোয়েব, আফ্রিদিদের স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : আর একটু হলে ক্রিকেট অধ্যায়ের সবচেয়ে কালো দিন ঘটে যেত আজ শুক্রবার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ৩ বাংলাদেশিসহ ৪৯ জন। এই তালিকায় যোগ হতে পারতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।

স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর দেড়টার দিকে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলা চালায় ২৮ বছর বয়সী এক এক অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করেন সাধারণ মানুষদের।

ওই মসজিদে জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও। কিন্তু সংবাদ সম্মেলন থাকায় কিছুক্ষণ দেরি করে বের হওয়ায় বেঁচে গেছেন ক্রিকেটাররা

এরপর হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে আশ্রয় নেন খেলোয়াড়রা। সেখানে অবরুদ্ধ থাকতে হয় প্রায় দুই ঘণ্টা।

হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে বাংলাদেশ দলই শুধু অবরুদ্ধ ছিল না, সেখানে চোখ ছিল সবার। দেশ-জাতি ভুলে সবাই প্রার্থনা করেছে সেখানকার মানুষ আর বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য।

সাবেক বর্তমান ক্রিকেটাররাও বাদ যাননি এই তালিকা থেকে। স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের নিরাপদে হোটেলে পৌঁছানোয়। এ নিয়ে টুইট করে নিজেদের স্বস্তির কথা জানান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, শোয়েব আখতারসহ অনেক ক্রিকেটার।

বিরাট তার টুইটে লেখেন, হতবাক করে দেওয়ার মতো ঘটনা। ক্রাইস্টচার্চে এমন কাপুরুষোচিত হামলায় হতাহত লোকজনের জন্য আমার অনেক ভালোবাসা। নিরাপদে থাকুক বাংলাদেশ দল, আমার শুভকামনা তাদের জন্য।’
হামলা পরবর্তী শহীদ আফ্রিদি কথা বলেছেন তামিম ইকবালের সঙ্গে। আফ্রিদি ঘৃণা জানানোর সঙ্গে সমবেদনাও জানান নিহতদের জন্য।

আফ্রিদি তার টুইট বার্তায় লেখেন, নিউজিল্যান্ডকে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে মনে করি আমি সব সময়। ওখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছে জেনে স্বস্তি পাচ্ছি। এসব থামাতে গোটা বিশ্বকে এক হতে হবে। এভাবে ঘৃণা করা থামান। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা। আল্লাহ নিহতদের শান্তি দান করুন।

এছাড়া পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার তার টুইট বার্তায় লেখেন, ক্রাইস্টচার্চে মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার ছবি দেখে আমি স্তম্ভিত। আমরা কি এখন আমাদের প্রার্থনার জায়গার ভেতরেও নিরাপদ নই? এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমি আনন্দিত, যে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো