আশুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে আমির হোসেনের মাইক মার্কার সমর্থনে মত বিনিময় সভা
আশুগঞ্জ প্রতিনিধি : আসন্ন ৩১ মার্চ আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যন পদে আলহাজ্ব আমির হোসেন’র মাইক মার্কা সমর্থনে মত বিনিময় সভা করেছে নাওঘাট এলাকাবাসী ।
১৫ মার্চ শুক্রবার বিকেলে আশুগঞ্জের নাওঘাটে অনুষ্ঠিত মাইক মার্কা সমর্থনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সামা।
সভায় নাওঘাটের সাবেক ইউপি সদস্য হাজী মোঃ সাদেক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যন পদপ্রার্থী আলহাজ্ব আমির হোসেন, তালশহরের বিশিষ্ট ব্যবসায়ী ফাইজুল্লাহ শিশু, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান, জেলা যুবলীগের সদস্য জসীম উদ্দিন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম ভূইয়া, আসাদুল হক, আনোয়াররুল হক, আক্তার মিয়া, তালশহর ইউপি সদস্য সানাউল্লাহ, বাতেন, সাবেক ইউপি সদস্য কাজল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম সেলিম, খাড়াসারের টিটু মিয়া, এলাকাবাসী বেলাল মিয়াসহ নাওঘাটের সর্বস্থরের জন সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমির হোসেন বলেন, খুব শীঘ্রই তালশহরের সাথে নাওঘাটে যোগাযোগ ব্যবস্থা করা হবে। এবং আশুগঞ্জের উন্নয়নে আছি এবং ভবিষ্যতেও থাকব বলে আশ্বস্ত করেন।










