,

আসিফ আকবর হাজির হচ্ছেন হবু বউ নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : দর্শকদের-শ্রোতাদের একেপর এক চমক দিয়ে চলেছেন সংগীত জগতের যুবরাজ আসিফ আকবর। এবার চমক হিসেবেই ‘হবু বউ’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। কাজ অনেক দূর এগিয়েছে এবার সেটা প্রকাশের অপেক্ষায়। সম্প্রতি ‘হবু বউ’ শিরোনামের একটি গানের ভিডিওর শুটিং শেষ করেছেন আসিফ আকবর।

নতুন এই গানটি লিখেছে সুর করেছেন ও ভিডিও নির্মাণ করেছেন রোহান মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন রেমো বিপ্লব।

এ বিষয়ে আসিফ বলেন, ‘শিকারী সমালোচকদের আরো বেশি বেশি জ্বালাতে শিগগিরই আসছে ‘হবু বউ’। বিনোদন প্রিয় দর্শক শ্রোতাদের জন্য নাচে গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি একটি বিশেষ উপহার।’

আসিফ আকবর আরও বলেন,‘হবু বউ’ নিয়ে দর্শকদের সামনে আসছি। তবে বাস্তবে নয়, পর্দায়। আর বউ রূপে হাজির হবেন সুষ্মিতা সিনহা। এম আর বেস্ট মিডিয়া প্রকাশ করবে এ গানটি।’

এই গানটি ছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে আসিফ আকবরের আরও কয়েকটি গানের ভিডিও। একে একে এই গানগুলো প্রকাশ হবে বলে জানালেন জনপ্রিয় এই গায়ক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর