,

টাইগাররা দেশে ফিরছে আজ

news-image

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট। কিন্তু ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমন এক ঘটনার পর খুব দ্রুত দেশে ফিরতে চাইছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তড়িঘড়ি করে সে ব্যবস্থাও করা হয়েছে। আজ শনিবার সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের বিমান ধরবে টাইগাররা।

প্রসঙ্গত: হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢোকার মুখে অজ্ঞাত এক নারীর কাছ থেকে হামলার সতর্কবার্তা পেয়ে কোনোরকমে বেঁচে ফিরেছেন তামিম, মিরাজ, তাইজুলরা।

পরে শুরুতে ঘটনাস্থল থেকে অদূরবর্তী হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিজেদের টিম হোটেলে ফিরে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তারা শুরুতেই জানিয়ে দেন যত দ্রুত সম্ভব দেশে ফেরার ইচ্ছা। কেননা এমন এক ঘটনার সাক্ষী হওয়ার পর ক্রিকেট খেলার মানসিক অবস্থায় নেই কেউই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর