,

বেঁচে যাওয়া নূর হামজা জানালেন ‘ভয়াবহ কাহিনী’

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে আজ জুমার নামাজ পড়তে গিয়েছিলেন নূর হামজা। সেই মসজিদে বন্দুকধারীর গুলি শুরু হলে তিনি কোনোমতে বাইরে চলে আসেন। তার সেই বেঁচে যাওয়ার কাহিনী তুলে ধরেছে নিউজিল্যান্ডের শীর্ষ দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড।

মালয়েশিয়ান বংশোদ্ভূত নূর হামজা আশির দশকে চলে যান নিউজিল্যান্ডে। এরপর থেকে ৫৪ বছর বয়সী হামজা সেখানেই থাকছেন।

নূর হামজা বলেন, ‘বৃষ্টির মতো গুলির মাঝে কোনোমতে আমিসহ কয়েকজন মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসি। আশ্রয় নেই মসজিদের বাইরের পার্কিং এরিয়ায়। কী হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না। বের হওয়ার সময় মসজিদের প্রবেশ পথের সামনে দেখেছি মৃতদেহের স্তুপ!’

নূর হামজা আরও বলেন, ‘নিউজিল্যান্ডের ইতিহাসে এটা একটি কালো দিন। একটা ভয়াবহ বিপর্যয়। আমি কল্পনাও করতে পারছি না যে, এই দেশে এমন কিছু ঘটতে পারে! আমি জানি, এই ঘটনার শক আমাকে অনেকদিন ভোগাবে। আশা করি, আমি শক্ত থাকতে পারব।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আজ জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। মসজিদে হামলাকারী ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে এখনো তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার পর কাছাকাছি শহরতলি লিনউডের মসজিদে হামলা হয়। ওই হামলাতেও একই ব্যক্তি জড়িত কি না, তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর