,

আল্লাহ আজ আমাদের বাঁচিয়ে দিলেন : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা আজ শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে ক্রিকেটাররা সাক্ষী হলেন সন্ত্রাসী হামলার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সে হামলায় বাংলাদেশ দলের সবাই বেঁচে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।

সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন মানুষ। কাছাকাছি একটি বোমাও পাওয়া গেছে। সে সময় দিনের অনুশীলন শেষ করে জুমার নামাজ আদায় করতে ঐ মসজিদেই যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

হামলার সময় মসজিদে প্রবেশ করতে গেলে স্থানীয় এক নারীর কাছ থেকে হামলার কথা শুনতে পেয়ে দ্রুততার সঙ্গে স্থান ত্যাগ করেন তামিম-মিরাজরা। প্রথম হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিরাপদে টিম হোটেলে চলে যান তারা।

মুশফিকুর রহিম টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌! ক্রাইস্টচার্চে হামলার ঘটনা থেকে আল্লাহ আজ আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। কখনোই এমন ঘটনার সম্মুখীন হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর