,

তামিম-মিরাজরা অজ্ঞাত নারীর সতর্কবার্তা শুনে বেঁচে গেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের ডিনস ইভে একটি মসজিদ বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তবে অজ্ঞাত এক নারীর কল্যাণে এ হামলা থেকে বেঁচে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। সে মসজিদেই জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা।

সেখানে উপস্থিত বাংলাদেশি এক সাংবাদিকের তথ্য অনুযায়ী, মসজিদে ঢোকার আগমুহূর্তে অজ্ঞাত এক নারী এসে তামিমদের সতর্ক করে জানান, মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, এখন ভেতরে যাওয়া ঠিক হবে না। মহিলার এই সতর্কবার্তা শুনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তড়িঘড়ি করে টিম বাসের মধ্যে ঢুকে যায় এবং বাসের মেঝেতে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে থাকা নিরাপদ হবে না ভেবে তামিম-মিরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে চলে যান ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে।

আপাতত সেখানেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা ‘বন্দি’ রয়েছেন বলে জানা গেছে। তবে দলের কোচিং স্টাফ এবং দুই তরুণ সদস্য লিটন কুমার দাস ও নাঈম হাসান টিম হোটেলেই রয়েছেন। তাদেরকে সেখানেই থাকতে বলে দিয়েছেন দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর