,

তামিমের ভীতিকর অভিজ্ঞতা

news-image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীদের হামলার পর দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। আজ শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি এ বিষয়টি জানান।

তামিম টুইটে লিখেছেন, ‘বন্দুকধারীর গুলি থেকে আমরা পুরো দল বেঁচে গেছি। এটা খুবই ভীতিকর একটি অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আজ শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ আদায় করতে গিয়ে এ হামলার মুখে পড়তে হয় বাংলাদেশের খেলোয়াড়দের। এ হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। তবে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। এরপর জানালার কাঁচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে টিম বাসে করে হাগলি পার্কের নিকটে একটি মসজিদে নামাজ পড়তে যান তামিম, মিরাজ, তাইজুল, মুশফিকরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করে বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। খেলোয়াড়েরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।

খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বেশ কয়েকজন নিহতের আশঙ্কা করেছেন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চে। শনিবার বাংলাদেশ সময় ভোরে হাগলি ওভালে স্বাগতকদের বিপক্ষে খেলতে নামার কথা রয়েছে বাংলাদেশের টাইগারদের।
ঘটনার সময় খেলোয়ারদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যায়, তামিম ইকবালের সঙ্গে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারসহ দলের সদস্যরা পার্কের ভেতর দিয়ে নিরাপদে ফিরছেন। এসময় আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির শব্দ পাওয়া যাচ্ছিল। এটি যে একটি ভয়ংকর অভিজ্ঞতা, সেটিও নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর