,

বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টেস্ট বাতিল

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের পাশে মসজিদে হামলার ঘটনায় বাতিল করা হয়েছে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। আগামীকাল শনিবার ভোরে এই টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে বাতিল করা হয়েছে তৃতীয় টেস্ট। উভয় দল এবং দলের সঙ্গে থাকা সবাই নিরাপদে আছেন’।

এর আগে নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন বন্দুকধারীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ আদায় করতে গিয়ে এ হামলার মুখে পড়তে হয় বাংলাদেশের খেলোয়াড়দের।

নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। এরপর জানালার কাঁচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

তবে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কমিশনার মাইক বুশ। তবে আরও লোকজন জড়িত ছিল কি না এটা এখনো পরিষ্কার নয়।

শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে টিম বাসে করে হাগলি পার্কের নিকটে একটি মসজিদে নামাজ পড়তে যান তামিম, মিরাজ, তাইজুল, মুশফিকরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করে বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। খেলোয়াড়েরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।

খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই বেশ কয়েকজন নিহতের আশঙ্কা করেছেন।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চে। শনিবার বাংলাদেশ সময় ভোরে হাগলি ওভালে স্বাগতকদের বিপক্ষে খেলতে নামার কথা ছিল বাংলাদেশের টাইগারদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর