,

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা : নিহত ৩০

news-image

ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ সময় হ্যাগলি ওভাল মাঠের কাছে মসজিদটিতে হামলার পুরো ঘটনাটি ভিডিও করেছেন এক বন্দুকধারী। সাড়ে আট মিনিটের ওই ভিডিওতে ভয়াবহ সেই হামলার শুরু থেকে শেষ পর্যন্ত ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

মসজিদে হামলাম ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে একাধিক শটগান আগে থেকেই নিয়ে রেখেছিলেন বন্দুকধারী। ক্যামেরা চালু রেখেই হামলার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং এক পর্যায়ে গাড়ি চালানো শুরু করলেন। গাড়ির সফটওয়্যার থেকে তাকে ডাইরেকশনও দেওয়া হচ্ছিলো।

ওই ব্যক্তি গান ছেড়ে শুনতে শুনতে গাড়ি চালাতে থাকেন। প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় একাধিক গাড়ি-বাস অতিক্রম করে তার গাড়ি। রাস্তায় কোনো পুলিশ সদস্য কিংবা নিরাপত্তা সদস্য দেখা যায়নি।

এরপর গাড়িটি একটি সড়কের পাশে থামিয়ে দেন তিনি। গান বন্ধ করে ক্যামেরাটি নিজের দিকে ঘুড়িয়ে নেন ওই বন্দুকধারী। এ সময় ক্যামেরায় তাকিয়ে কিছু একটা বলেন তিনি। এরপর কিছুক্ষণ ভিডিওর সাউন্ড মিউট করে আবার তা অন করেন। এ সময় স্টিয়ারিং হুইলে হাত রেখে তিনি এমন একটা ভঙ্গি দেখালেন যেন, সঠিক সময় কিংবা কারও ইশারার অপেক্ষায় আছেন।

ঠিক ১ মিনিট ১৪ সেকেন্ড পর আবার গাড়ি চালানো শুরু করেন হামলাকারী। এর এক মিনিট পর মসজিদে পৌঁছান তিনি।

পাঁচ মিনিট ৫৮ সেকেন্ডের মাথায় গাড়ি থেকে ফায়ার শুরু করেই বের হন ওই বন্দুকধারী। এরপর গাড়ির ব্যাকডালা থেকে আরও শটগান নেন তিনি।

মসজিদের প্রথম গেটে একজন কৃষ্ণাঙ্গ লোককে দেখেও তাকে কোনো হামলা করেননি ওই বন্দুকধারী। এমনকি ওই কৃষ্ণাঙ্গ লোকও তাকে দেখে কোনো চিৎকার কিংবা চেঁচামেচি করেননি।

এরপর মসজিদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা একজনকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করেন তিনি। সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতের শটগান ফেলে কাঁধের আরও একটি শটগান নেন তিনি। এরপর মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তিনি। এক পর্যায়ে তার সামনে একজন এসে পড়লে তাকেও গুলি করেন। এসময় গুলিবিদ্ধ সবাই লুটিয়ে পড়ে।

এর মাঝেই কয়েকবার বন্দুকে নতুন ম্যাগজিন লাগান। এরপরই ভিডিওটি বন্ধ হয়ে যায়। ভিডিওটি বন্দুকধারী তার মাথার ক্যাপে লাগানো ক্যামেরা দিয়ে ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

https://www.facebook.com/amadersomoy/videos/423378348468304/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর