,

‘জনগণের জন্য বাজারের মাছ-মাংস কতটুকু নিরাপদ?’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাজারে যেসব মাছ-মাংস এবং অন্যান্য খাদ্য পাওয়া যায় সেসব জনগণের জন্য নিরাপদ কি না? পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- তা জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে আগামী ৫ মের মধ্যে প্রতিবেদন আকারে বিষয়টি আদালতে দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করছেন হাইকোর্ট। জনগণের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টদের প্রতি নিরাপদ খাদ্য সরবরাহে কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মেও রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন।

বোতলজাত পানি নিয়ে গত বছরের ২৭ মে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী শাম্মী আক্তার। এই রিটের সঙ্গে আজ বৃহস্পতিবার সম্পূরক আবেদনটি হাইকোর্টে উত্থাপন করা হয়। পরে আদালত শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের আইজিসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী রবীন জানান, নিরাপদ পানির বিষয়ে করা মামলার শুনানিতে জনগণের নিত্যপ্রয়োজনীয় খাবার মাছ-মাংসসহ অন্যান্য খাবার নিরাপদ কি না জানার জন্য একটি নির্দেশনা চেয়েছিলাম।

শুনানি শেষে নিরাপদ খাদ্য নিয়ে রুল জারি করছেন। একই সঙ্গে মাছ ও মাংস পরীক্ষা-নিরীক্ষা করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আগামী ৫ মে’র মধ্যে এই প্রতিবেদন জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর