,

গ্যাসের দাম বাড়লে গণফোরাম আন্দোলনে যাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন করে গ্যাসের দাম বাড়ানোর কথা ভাবছে সরকার। এবিষয়ে গণশুনানি হয়েছে। এ দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, দাম বাড়ানো হলে তার প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে। গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
তারা বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে কামাল হোসেন ও মোস্তফা মোহসীন মন্টু বলেন, সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ ছাড়া শিল্পকারখানা ও পরিবহনব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে জানান তারা। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর