,

আরসিবিসি ধোঁকা দিতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করেছে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি দেশটির জনগণকে ধোঁকা দিতেই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ‘মানহানির’ মামলা করেছে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরো ইয়াসু ইজুমির সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ফিলিপাইনের সরকার ও সিনেট পর্যন্ত হ্যাকিংয়ের কারণে আরসিবিসিকে দায়ী করেছে। সেখানে বাংলাদেশ আইনী পন্থায় তাদের বিরুদ্ধে মামলা করলে সেটা মানহানিকর কিছু নয়। আরসিবিসির কর্মকর্তাদের আচরণটা আমার কাছে আইনী আচরণ বলে মনে হয়নি। আমার মনে হয় তারা নিজেদের দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মামলাটা করেছে।

তিনি বলেন, ২০২০ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের আদালতে জাপানের একজন বিচারপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। জাপানের প্রতি বাংলাদেশের সমর্থন দাবি করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে এনিয়ে আলাপ-আলোচনা করে জাপানের প্রতি আমাদের সমর্থন চূড়ান্ত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উপজেলাতে আদালত গঠন করার কোনো চিন্তা নেই। আগে উপজেলায় আদালত ছিল। আমরা যেটা করছি, সেটা বিদ্যমান, একজন ম্যাজিস্ট্রেটকে একটা উপজেলার জন্য নির্ধারিত করা হয়েছে। যাতে সেই উপজেলার মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেটের কাছে যায় এবং দ্রুত কার্যক্রম শুরু হয়। আমি মনে করি এটা দিয়েই আমরা যথেষ্ঠ সাফল্য অর্জন করেছি। এখন উপজেলা পর্যায়ে আদালত বসানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো