,

স্ত্রীর মামলা: শামির বিরুদ্ধে পুলিশের চার্জশিট

news-image

ডেস্ক রিপোর্ট : স্ত্রীর দায়ের করা মামলায় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কলকাতা পুলিশ। স্ত্রী হাসিন জাহান যৌন হেনস্থা ও যৌতুকসহ একাধিক অভিযোগ এনেছিলেন শামির বিরুদ্ধে।

বৃহস্পতিবার আলিপুরের অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে জাতীয় দলের পেসার শামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। মোহাম্মদ শামি ছাড়াও তার দাদা মোহাম্মদ হাসিবের বিরুদ্ধেও (শ্লীলতাহানি) অভিযোগ আনে পুলিশ।

সংশ্লিষ্টরা মনে করছেন আইপিএল ও বিশ্বকাপের আগে এমন ঘটনা ক্রিকেটার শামির জন্য বড় একটি ধাক্কা হয়ে উঠতে পারে।

জানা গেছে, গত বছরের মার্চে মোহাম্মদ শামির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পরে এটি এফআইআর হিসেবে যাদবপুর থানায় রেকর্ড করা হয়।

হাসিনের অভিযোগ, শামি একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এছাড়া তার সঙ্গে প্রতারণা করেছেন। শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি শামির দাদা হাসিবের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, শামির প্ররোচণায় দাদা হাসিবও তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন।

সেই সময় হাসিন অভিযোগ তুলেছিলেন, পাকিস্তানের আলিসবা নামে এক তরুণীর সঙ্গে শামির সম্পর্ক রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাইয়ে আলিসবার সঙ্গে একই হোটেলে সময় কাটিয়েছেন শামি।

এদিকে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছেন শামি। চারটি ওয়ানডে ম্যাচে তিনি পাঁচ উইকেট নেন।বিশ্বকাপের স্কোয়াডে তার থাকা নিশ্চিত। সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা করেছিলেন তার বোলিংয়ের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর