,

কেউ নির্বাচনে আসবে, না আসবে তাদের নিজস্ব ব্যাপার : সিইসি

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, দেশে নির্বাচন এলে যুদ্ধের পরিবেশ তৈরি হয়।

কিন্তু উন্নত দেশগুলোতে এ রকম পরিস্থিতি তৈরি হয় না। একদিন আমাদের দেশেও ওইসব দেশের মতো পরিবেশ তৈরি হবে।

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। ১৯৮২ সাল থেকে উপজেলা নির্বাচন হয়ে আসছে। এটি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।

তিনি আরও বলেন, কোনো কারণে ভোটগ্রহণ করা সম্ভব না হলে প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানাবেন।

নুরুল হুদা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, নির্বাচন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করা যাবে না। সব বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ১০ তারিখের নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। কারণ প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি।

আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন আয়োজন করি। আমাদের এটা নিয়ে মূল্যায়ন করার কিছু নেই, কেউ নির্বাচনে আসবে, না আসবে তাদের নিজস্ব ব্যাপার।

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানসহ জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর