,

যুবদল নেতাকে গুলি করে হত্যা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ওয়ার্ড যুবদল সভাপতি আমজাদ হোসেনকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন আমিশাপাড়া ওয়ার্ড যুবদল সভাপতি। তিনি একই এলাকার নুরু মিয়ার ছেলে।

সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, দুপুর ১টার দিকে ফ্রদীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

পরে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে নিহতের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালে নেয়া হবে।

এদিকে ইউনিয়ন যুবদলের সেক্রেটারি বাবলু অভিযোগ করে বলেন, নিজ বাড়ি থেকে আমজাদ হোসেনকে যুবলীগের কর্মী মোহনের নেতৃত্বে ২০-২৫ জন ধরে নিয়ে মাঠে গুলি করে হত্যা করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি করছি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর