মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের দুর্ব্যবহারে দিব্যা ভারতী কেঁদেছিলেন

news-image

অনলাইন ডেস্ক : নাক উঁচু স্বভাবের আমির খান নাকি অনেক সময়ই জুনিয়রদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। তার দুর্ব্যবহারের শিকার হয়ে কেঁদেছিলেন প্রয়াত দিব্যা ভারতী।

অকালপ্রয়াত এ নায়িকা তখনো প্রতিষ্ঠিত হননি বলিউডে। ওই সময় একবার লন্ডনে শো করার ডাক পান। ওই আয়োজনে আরও ছিলেন আমির খান, সালমান খানসহ কয়েকজন তারকা।

অনুষ্ঠানে আমির ও দিব্যার একসঙ্গে পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

১৯৯২ সালের মার্চে স্টারডাস্ট পত্রিকায় এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘‘আমিরের আমার ওপর রাগ করার কোনো অধিকার নেই। উল্টো আমার ওর ওপর রাগ করা উচিত। লাইভ শো করতে গেলে একটু-আধটু ভুল সবারই হয়। আমারও হয়েছিল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে তা সংশোধন করে নিই। কিন্তু আমির তা লক্ষ্য করে এবং উদ্যোক্তাদের জানিয়ে দেয়। তিনি বলেন, কোরিওগ্রাফারের বোনের সঙ্গে মহড়া করতে চান।’’

আরও বলেন, ‘‘কিন্তু সব থেকে খারাপ লাগলো- যখন দেখলাম আমার সঙ্গে যে গানে পারফর্ম করার কথা তা করছে জুহি চাওলার সঙ্গে। আমার তিনটা গানের সঙ্গে পারফর্ম করার কথা ছিল। কিন্তু ছিল জুহির অনেকগুলো, তা সত্ত্বেও আমার গানেও পারফর্ম করলেন। আমিরের সঙ্গে আমার একটা অংশ ছিল। সেটাও করতে মানা করে দিলেন। বলেন তিনি নাকি খুব ক্লান্ত।”

ওই সময় নাকি দিব্যাকে সান্ত্বনা দেন সালমান। নায়িকা বলেন, “এর ফলে আমার কাছে মাত্র একটা গান রইল ‘সাত সমুন্দর’। আমি কেঁদে ফেলেছিলাম। তখন সালমান আমার পাশে এসে দাঁড়ায়। ও এমনিতেই অনেকগুলো গানে পারফর্ম করছিল। কিন্তু তাও আমার সঙ্গে করতে রাজি হয়ে গেল। সালমানের ব্যবহারে আমি মুগ্ধ। আমি শিওর এতে আমির প্রচণ্ড রেগে যায় সালমানের ওপর।”

শোনা যায় আমিরের হস্তক্ষেপেই নাকি ‘ডর’ ছবি থেকে দিব্যাকে বাদ দিয়ে দেন প্রযোজক-পরিচালক যশ চোপড়া।

এক সাক্ষাৎকারে দিব্যার মা বলেন, ‘‘অনেকে মনে করেন যশ চোপড়ার সঙ্গে মনোমালিন্য হওয়ায় দিব্যাকে ‘ডর’ ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সত্যি ঘটনা নয়। সানি দেওল যখন এই ছবি স্বাক্ষর করেন তখন উনি দিব্যাকে চেয়েছিলেন। অন্যদিকে, আমির চেয়েছিলেন ওই চরিত্রটা জুহি চাওলা করুক। ওই সময় আমরা যুক্তরাষ্ট্রে ছিলাম। সেখানে যাওয়ার আগে শুনে গেলাম যে ‘ডর’ ছবিতে দিব্যা, সানি আর আমির থাকবে। কিন্তু ফিরে আসার পর শুনলাম দিব্যার বদলে জুহি চাওলাকে নেওয়া হয়েছে। যদিও পরে আমিরকেও এই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার বদলে নেওয়া হয় শাহরুখ খানকে।”

তবে এ বিষয় নিয়ে কখনো মন্তব্য করেননি আমির খান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক