,

ময়মনসিংহের ১২ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ প্রার্থী নির্বাচিত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ১২টি উপজেলার মধ্যে ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছেন। এর মধ্যে গফরগাঁও উপজেলায় কোনো ভোটই হতে যাচ্ছে না। কারণ এ উপজেলায় সব পদেই প্রার্থীরা জয়ী হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের শেষ দিনে এমন তথ্য জানান জেলার দুই রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ সদর, ধোবাউড়া, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও গফরগাঁও উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, গফরগাঁও উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোননীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা আক্তার বিজয়ী হয়েছেন। এছাড়াও হালুয়াঘাটের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ঘোষ বিজয়ী হয়েছেন।

অন্যদিকে গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকা ও ত্রিশাল উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার দেওয়ান মো. সারওয়ার জানান, এই ছয় উপজেলার মধ্যে ফুলবাড়িয়া থেকে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল মালেক সরকার মালকি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন। এছাড়া বাকি পাঁচ উপজেলায় সব পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো