,

সেই ৬ শিক্ষার্থী এখনও অনশনে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুননির্বাচন ও ‘ভোট জালিয়াতি’তে যুক্ত থাকা ব্যক্তিদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এখনও অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী।

অনশনকারী ওই শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েব মাহমুদ, পপুলেশন সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইন উদ্দীন, দর্শন বিভাগের ৩য় বর্ষের অনিন্দ্য মন্ডল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের তাওহীদ তানজীম, ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের রনি হোসেন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া তামান্না।

মঙ্গলবার সন্ধ্যার দিকে চারজন শিক্ষার্থী রাজু ভাষ্কর্যের সামনে অনশনের জন্য অবস্থান নেন। পরে রাত ৯টার দিকে রনি হোসেন ও রাফিয়া তামান্না তাদের সাথে যোগ দেন। তাদের পাশে ‘একটা ফেয়ার ইলেকশনের জন্য’, ‘আমরণ অনশন’, ‘শিক্ষকরা ভোট ডাকাত, এই লজ্জা রাখি কোথায়’ ইত্যাদি লেখা ফেস্টুন দেখা যাচ্ছে।

অনশনকারীরা জানান, ১১ মার্চ অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই তাদের দাবি, এ নির্বাচন বাতিল করে অবিলম্বে সুষ্ঠু পরিবেশে পুননির্বাচন দিতে হবে এবং ভোট ডাকাতির সাথে জড়িত উপাচার্য, প্রধান রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসারকে পুনঃতফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর